সূর্যমুখীর বিকেল

সূর্যমুখীর বিকেল

লেখক: মৃণাল শতপথী

৳150

বই সম্পর্কে

গল্প তো বিবর্ণ খড়ে ছাওয়া অভাবী ঘরটির মতো, তার উঠোন, কুয়োতলা। আবিশ্ব দূরে থাক, নিজের উঠোনটিকেও কি চিনে উঠতে পেরেছে কেউ একেবারে? ঘরের সমগ্রতাই ধরা দেয় না চোখে, কখনোই তাকে পুরোটা পাওয়া যায় না। সময়ের নতুন আঁকবাঁক। উঠোনে এমন করে শীতের রোদ পড়ে, পরিত্যক্ত কুয়োয় গেল বৃষ্টির তলানির আঁধারময়তা। যে কুয়োতে এককালে দড়ি ছিঁড়ে বালতি কতোবার ডুবেছে, লোহার কাঁটা ফেলে যেভাবে সে বালতি খুঁজেছে, ধরা দিলে তুলে নিয়েছে উজ্জ্বল মাছের মতো, গল্প তো সেরকমই। সময়ের কাঁটা হারালে কুয়োর অন্তর জলহীন, ফাঁকা, মুখ নামিয়ে হাঁক দিলে ঠিক তারই ঢঙে সেও সাড়া দেবে! এই সংকলনের দশটি গল্প সময় চিহ্নিত। দুর্বিষহ একাকিত্বের মহাকাব্য থেকে জল-জঙ্গল-নাগরিক সভ্যতা উথাল পাথাল করে তুলে আনতে চায় অপরিসীম জীবনের মায়া। অতিমারি, যুদ্ধ-ধ্বস্ত আকুল শিশুরা তাদের ছায়া-শরীর নিয়ে খেলে বেড়ায় গল্পগুলির নিভৃত কথকতায়। এই বইয়ের প্রতিটি আখ্যানে থাকে একটাই উন্মনা সুর, সহস্র গল্পের ভেতর একটি লেখাই তো জীবনভর লিখে যেতে হয়।

লেখক পরিচিতি

জন্ম ১৯৮১, খড়গপুরে। স্কুলজীবনে সহপাঠী ও শিক্ষকদের উৎসাহে লেখায় আগ্রহ। প্রথম প্রকাশিত রচনা স্কুল ম্যাগাজিনে অষ্টম শ্রেণিতে। ডায়েরিতে চিঠি আকারে গল্পচর্চার শুরু। প্রথম প্রকাশিত গল্প 'পাখি' (২০০১), কলেজের বাংলা বিভাগীয় পত্রিকায়। প্রথম গল্পগ্রন্থ 'কোথাও বৃষ্টি হয়ে গেছে' (২০০৯), দ্বিতীয় গ্রন্থ 'বিরল পাতার গাছ' (২০২০)। লেখালেখি রাজ্যের ছোট, বড় পত্রিকায়। 'সূর্যমুখীর বিকেল' তাঁর তৃতীয় গল্পগ্রন্থ।
সকল বই দেখুন

REQUEST CALL BACK

Would you like to speak to one of our publishing consultants? Just submit your details and we'll be in touch shortly.