মহাকাশের বৈঠকখানায়
৳500
বই সম্পর্কে
আচ্ছা, এই মহাবিশ্ব কোথা থেকে এল? কোথা থেকে এলাম আমরা - আমাদের চারপাশে লক্ষকোটি গ্রহতারার দল? মহাবিশ্বে প্রথম আলোই-বা সৃষ্টি হল কোথা থেকে? গ্যালাক্সি? সে আবার কী? আমাদের সূর্য নাকি একটি গ্যালাক্সির ভিতর লক্ষ লক্ষ নক্ষত্রের ভিড়ে নগণ্য একটিমাত্র? এমন লক্ষ লক্ষ গ্যালাক্সি, আরো বড় কিছু দিয়ে নাকি তৈরি এই বিশ্ব? মহাকাশ থেকে নাকি ভেসে আসছে এক স্টিরিওফোনিক শব্দ? গত একশো বছর ধরে হরেক রকম টেলিস্কোপ দিয়ে নাকি এসব জানতে পারা গেছে? এই বৈঠকি আড্ডায় দেখা মিলবে এদের সব্বার। ঠিক এমনই বৈঠকি মেজাজে। আসরে গুটিগুটি হাজির নিধিরাম পাটকেল ব্যাকরণ সিং হ্যাংলাথেরিয়াম উধোবুধো আর লালমোহনবাবু, আছেন ফিজিক্সের রসিক শিক্ষক তিমিরবাবু ও ছেলেছোকরার দল, গ্রামের বাড়ির ছাদে আকাশ-দেখা রোম্যান্টিক অমলবাবু, অ্যাস্ট্রোনট হতে-চাওয়া তিয়াস আর সদ্য মহাকাশ-গবেষক অমৃত। এসে পড়েছেন আইনস্টাইন এডিংটন হাবল গ্যামো পেনজিয়াস-উইলসন জ্যুইকি ভেরা রুবিন হালস-টেলর কিপ থর্ন স্টিফেন হকিং চন্দ্রশেখর। রাতের খোলা আকাশের দিকে তাকিয়ে মহাকাশের দুর্জ্ঞেয় রহস্য নিয়ে যে অপার কৌতূহল জাগে আপনার, নিরসনের জন্যই তো সকলে হাজির মহাকাশের এই বৈঠকখানায়।