মানসাই

মানসাই

লেখক: প্রতিভা সরকার

৳300

বই সম্পর্কে

সময়টা ছিল খুব বিপজ্জনক। পাশেই এক নতুন রাষ্ট্রের জন্ম হচ্ছে। নকশাল আন্দোলন স্তিমিত, কিন্তু অত্যাচার সমানে চলছে, আর এশিয়ার মুক্তিসূর্য সারা দেশে জরুরি অবস্থা নামিয়ে আনবার দিকে এগোচ্ছেন। এই ত্র‍্যহস্পর্শে কলকাতা ও তার আশেপাশের এলাকায় কী হয়েছিল, আমরা জানি, কিন্তু গ্রামেগঞ্জে সুদূর উত্তরবঙ্গে কী হয়েছিল, আমরা খবর রাখি না। উপন্যাসের শুরুতেই রাজনৈতিক মিছিলে খুন হয় রেবতী। তার শয্যাশায়ী মা এবং বৌ রয়েছে বাড়িতে। একমাত্র ছেলে তখন স্কুল থেকে সবে বেরিয়েছে। এইরকম অবস্থায় সংসারের হাল ধরতে হয় রেবতীর বৌ প্রীতিলতাকে। সে তাদের বসত বাড়ির খানিকটা অংশ ভাড়া দেয় এক তরুণ আইনজীবী সত্যেনকে। সে কলকাতা পড়তে গিয়ে লাল পার্টির সদস্য হয়ে ফিরে এসেছিল। তৎকালীন কংগ্রেসীদের অত্যাচার চলতেই থাকে। প্রীতিকে প্রাইমারি স্কুলের টিচারশিপ থেকে অন্যায় ভাবে বঞ্চিত করা হয়। আর তার ছেলে ভাস্কর স্তিমিত নকশাল আন্দোলনে জড়িয়ে পড়ে। কিন্তু অনেক বিপর্যয় নেমে আসে। রাজনীতির কুটিল চক্রে ইচ্ছে না থাকলেও প্রীতির মতো মেয়েরা কঠিন যন্ত্রণা পায়। মুক্তির আলো দেখতে পারে খুব অল্পজনই।

লেখক পরিচিতি

ইংরেজি সাহিত্যের ছাত্রী ও অধ্যাপক প্রতিভা সরকারের শৈশব কেটেছে মানসাই নদীর লাগোয়া জনপদে। ছয়ের দশকের উত্তাল উত্তরবঙ্গ তার প্রত্যক্ষ অভিজ্ঞতায় তেমন না থাকলেও, সেইসব গল্প শুনে শুনেই বড়োহওয়া। খুন হয়ে যাওয়া রাজনৈতিক কর্মীর প্রতিবেশী-পরিবার, স্বজন, বন্ধু, উত্তরবঙ্গের অনেক মানুষের মনেই সেই প্রদোষকালের ঝড়ের কম্পন আজও ধরা আছে। সে অর্থে মানসাই উপন্যাস মৌখিক ইতিহাস নিয়ে একটি অনুভবী পরীক্ষা। তার সঙ্গে যোগ হয়েছে নিবিষ্ট পাঠ ও মানব চরিত্রের গভীর অনুধাবন। বহু বরিষ্ঠ সাহিত্যিক এবং তন্নিষ্ঠ পাঠকের উচ্চ প্রশংসাধন্য মানসাই বাংলা সাহিত্যে একটি উল্লেখযোগ্য সংযোজন।
সকল বই দেখুন

REQUEST CALL BACK

Would you like to speak to one of our publishing consultants? Just submit your details and we'll be in touch shortly.