বিম্বিত মুকুর
৳300
লেখক পরিচিতি
সুপর্ণার প্রথম পরিচয় তিনি একজন নাট্যশিল্পী। জীববিদ্যার স্নাতক সুপর্ণার সাহিত্যপ্রেমের পথে হাঁটা শুরু শৈশবেই। পথ চেনান মা। তারপর স্থানীয় গ্রন্থাগার, পত্রপত্রিকা, বন্ধু ও অগ্রজদের প্রশ্রয়ে সে পথে এগিয়ে যাওয়া ও রস সঞ্চয়। পরবর্তীতে আবৃত্তিশিল্পের পাঠ যা পূর্ণতা পায় নাট্যাভিনয়ের মাধ্যমে। লেখার কাজে হাত পাকানো শুরু কৈশোরেই। হাতে লেখা পত্রিকার মাধ্যমে। প্রথমে প্রয়োজনে লিখতে শুরু করেন,পরে অনুরোধে লিখতে থাকেন এবং অনতিবিলম্বেই লেখার প্রতি আন্তরিক ভালোবাসায় কলম হয়ে ওঠে অভ্যাস ও নিত্যসঙ্গী। সংসার এর নিত্যদিনের রোজনামচা ও নিয়মিত নাট্য অনুশীলনের ফাঁকে সাহিত্য সুপর্ণার জানালা। বেশ কিছু সাহিত্য পত্রিকায় নিয়মিত প্রকাশিত হচ্ছে কবিতা, ছোটগল্প। মঞ্চস্থ হচ্ছে লেখা নাটক। সব মিলিয়ে সমৃদ্ধ হচ্ছে সুপর্ণার লেখার ঝুলি।