আশরফিনামা-৪
৳725
বই সম্পর্কে
আশরফিনামা-এই বই শুধুমাত্র নিছক নোট বা কয়েনের ইতিহাস নয়, এটি একটি ট্র্যাভেলগ হিসেবেও পাঠক নিতে পারেন। বইটি পাঠককে তার পরিচিত ভৌগোলিক সীমার বাইরে নিয়ে যাবে যেখানে তার হাত ধরে থাকবে ইতিহাস। কখনো তা রূপকথার গল্পের মতোই চমকপ্রদ, কখনো তা কোনো জেদী মানুষের জয়-পরাজয়ের ব্যালাড, কখনো বা নির্মম, নিষ্ঠুর রক্তপাতের ট্র্যাজিক আখ্যান। কখনো বা বাস্তব প্রেক্ষাপট ছেড়ে মাইথোলজির ডানায় ভর করে পাঠক উড়ান দিতে পারবেন এক লোকোত্তর দুনিয়ায়। প্রতিটি নোট বা কয়েন যে এক একটি দেশের, এক একটি সময়ের প্রতিনিধিত্ব করে, সেইসব ঘটনা আটপৌরে কলমের মাধ্যমে ঝরঝরে গল্পের আকারে লেখক বুনেছেন অতীব যত্নে। কিশোর থেকে প্রবীণ, সমস্ত পাঠকের অনুসন্ধিৎসু মনে জায়গা করে নেবে আশরফিনামা। কেউ পড়বে নিছক গল্প পড়ার আনন্দে, কেউ বা খুঁজে পাবেন অনেক না-জানা প্রশ্নের উত্তর। সময়ের দলিল, মানবজীবনের নানা কর্মকান্ডের দলিল, মানুষের ইচ্ছা-অনিচ্ছা-জেদ-পাগলামি-উদ্যম।
লেখক পরিচিতি
হিন্দোল ঘোষ দস্তিদারের জন্ম ১৯৭৮ সালে উত্তরপাড়ায়। পরবর্তীকাল থেকে এখনো পর্যন্ত ডানকুনির স্থায়ী বাসিন্দা। পেশায় গ্রাফিক্স ডিজাইনার এবং একটি নিউজ চ্যানেলে কর্মরত। বাবার বিদেশভ্রমণের সূত্রে নানা দেশের নোট, কয়েনের সঙ্গে পরিচয়। খেলাচ্ছলে সেসব জিনিস জমালেও ধীরে ধীরে এসবের প্রতি আলাদা একটি কৌতূহল তৈরি হয়। সেই কৌতূহল থেকেই তিনি ডুব দিয়েছেন নোট, কয়েনের ইতিহাস, ভূগোল ইত্যাদির দুনিয়ায় এবং সরস ভঙ্গিতে এইসব কাহিনি পেশ করেছেন পাঠকের দরবারে। 'আশরফিনামা' লেখকের প্রথম বই।